ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর তোপের মুখে পড়ে ছিল ভারত। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার সামনে তারা লড়াই করতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল প্রচুর। তবে সব শঙ্কা উড়িয়ে ২৯৫ রানের বিশাল জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করল বুমরাহর দল।
সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখালো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা। অস্ট্রেলিয়ার হারের দিন লজ্জার এক রেকর্ডে নাম উঠলো স্বাগতিকদের।
পার্থে ম্যাচের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত, তারাই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। ভারতের দ্বিতীয় ইনিংসে জড়ো করা ৪৮৭ রানের পর ৫৩৪ রানের লক্ষ্যে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৩৮ রানে।
এই ম্যাচের নিজেদের দুই ইনিংসেই টপ অর্ডারদের উইকেটের পতন আধুনিক ক্রিকেট ইতিহাসে দেখেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১ রানে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ১৮৮৮ সালের পর এই প্রথম দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান এতো রান করল।
১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার মিলে দুই ইনিংসে ৩৮ রান করেন। একই বছর টেস্টে লর্ডস এবং সিডনিতে সমান ৪০ রান করে তোলেন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার।
বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। সেই ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন